মিঠামইনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৩:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 8
কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরে ডুবে সাত বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোপদিঘী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো; দক্ষিণ গোপদিঘী গ্রামের আব্দুল কাদির মিস্ত্রির মেয়ে হাফিজা (৭) এবং জুয়েল নম মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল (৭)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল হাফিজা ও জয়ন্ত। খেলার একপর্যায়ে তারা পুকুরে নেমে পানিতে তলিয়ে যায়। পরে পুকুরপাড়ে শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে খোঁজ চালিয়ে তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে স্বজন ও স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।































