মাদকাসক্তি পুনর্বাসন নেটওয়ার্ক ‘সংযোগ’-এর নতুন কমিটি
- সর্বশেষ আপডেট ০৯:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 40
মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রগুলোর নেটওয়ার্ক ‘সংযোগ’-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমামুল ইসলাম সিকদার রনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মামুন।
গত ২৫ অক্টোবর ঢাকার সাভারের গেন্ডায় বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নসের (বিওয়াইএফসি) কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দ্বিবার্ষিক কার্যক্রম পর্যালোচনা শেষে নতুন পরিষদ গঠন করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব, অর্থ সম্পাদক দীপু মনিক, সাংগঠনিক সম্পাদক মাসুম এবং দপ্তর ও প্রচার সম্পাদক খোকন শেখ। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুজ্জামান রনি ও সিরাজ।
বিভাগীয় সম্পাদক হিসেবে ঢাকা বিভাগে রুমন, ময়মনসিংহ বিভাগে মনি, বরিশাল বিভাগে সুমন, রাজশাহী বিভাগে শাহীন এবং রংপুর বিভাগে মাসুম দায়িত্ব পেয়েছেন।
নেটওয়ার্কটির উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন সাবেক সভাপতি ও বিওয়াইএফসির কান্ট্রি ডিরেক্টর ড. পিটার হালদার, সাবেক সভাপতি ও আহ্ছানিয়া মিশনের হেলথ ডিরেক্টর ইকবাল মাসুদ এবং খোকন।
মাদকনির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নয়ন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্য নিয়ে ২০১৫ সালের ৩০ এপ্রিল ‘সংযোগ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি এ খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং মাদকবিরোধী উদ্যোগ আরও সুসংগঠিত হবে।

































