ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজ উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্বীকৃতি পেল জাগো নারী

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 35

সমাজ উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্বীকৃতি পেল জাগো নারী

উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে অবদান রাখায় সম্মাননা পেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারী।

সোমবার এক অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী প্রধান হোসনে আরা হাসির হাতে সম্মাননা স্মারক তুলে দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

দীর্ঘদিন ধরে উপকূলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় কাজ করছে জাগো নারী। দুর্যোগ ঝুঁকি হ্রাসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, মানুষের সক্ষমতা উন্নয়ন এবং আর্থসামাজিক অগ্রগতিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সংস্থাটি।

উপকূলীয় মানুষের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং নিরাপদ ও দুর্যোগ-সহনশীল সমাজ গঠনে সংস্থাটির ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসি বলেন, “এই স্বীকৃতি উপকূলের মানুষের জন্য আমাদের কাজ আরও এগিয়ে নিতে উৎসাহ জোগাবে। দুর্যোগ-সহনশীল ও নিরাপদ উপকূল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সমাজ উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্বীকৃতি পেল জাগো নারী

সর্বশেষ আপডেট ০৬:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬