ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 41

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো উন্নতির লক্ষণ দেখা যায়নি। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন। শারীরিক অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাকে মেডিসিন বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

সর্বশেষ অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

সর্বশেষ আপডেট ০৯:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬