ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নীলফামারি
  • সর্বশেষ আপডেট ০৬:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 72

ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নীলফামারীতে নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং প্রজনন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) শহরের কবরস্থান মোড়ে অবস্থিত জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থার জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়, নীলফামারীর এমওসিএস (MOCS) ডা. আতিউর রহমান শেখ।

উঠান বৈঠকে বক্তারা নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নারীর প্রজনন স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কর্মক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় সচেতনতা, স্বাস্থ্যসেবা গ্রহণ এবং সহায়তা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় অংশগ্রহণকারী নারীদের বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কর্মসূচি ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয় এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এসব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট ০৬:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬