ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 24

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তেহরান।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা জানায়, আন্তর্জাতিক তদারকির আওতায় থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এতে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বেড়েছে।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক সই করলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা

সর্বশেষ আপডেট ০৯:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬