ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুগ্ম সচিব হলেন নীলফামারীর ডিসি নায়িরুজ্জামান

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 64

যুগ্ম সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তার এ পদোন্নতিতে জেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৭২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই জনপ্রশাসনে প্রথম বড় আকারের পদোন্নতি। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কর্মরত ১০ জন জেলা প্রশাসক রয়েছেন। তাদের একজন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা প্রশাসকের পদটি উপসচিব পদমর্যাদার হলেও প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব ও কর্মদক্ষতার ভিত্তিতে অনেক জেলা প্রশাসক পরবর্তী সময়ে যুগ্ম সচিব পদে উন্নীত হন।

মোহাম্মদ নায়িরুজ্জামান নীলফামারীতে দায়িত্ব নেওয়ার পর শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা, জনসেবার মানোন্নয়ন, বাজার তদারকি, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখেন। জনবান্ধব প্রশাসন, কর্মনিষ্ঠা ও মানবিক নেতৃত্বের কারণে তিনি জেলার মানুষের আস্থা অর্জন করেন।

তার পদোন্নতির খবর প্রকাশের পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানান। অনেকেই এটিকে নীলফামারীর জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে তার নতুন দায়িত্বে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুগ্ম সচিব হলেন নীলফামারীর ডিসি নায়িরুজ্জামান

সর্বশেষ আপডেট ০৫:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬