ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের সমাবেশে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 28

ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেয়াজতে ইসলামীর সমাবেশে অভিযানের বহুল আলোচিত মামলায় সামনে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রবিবার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, তদন্ত প্রতিবেদনের খসড়া তালিকায় ৬১ জনের মৃত্যুর তথ্য রয়েছে। তবে এখনো তিনজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চিফ প্রসিকিউটর বলেন, “আমরা চাই কোনো আসামি যেন বাদ না যায়, আবার নির্দোষ কেউও যেন আসামি না হন।” তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার ফরমাল চার্জ দাখিল করা হবে।

এদিকে ব্রিফিংয়ে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি করেন, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। তার ভাষ্য, তৎকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে নিহতদের লাশ গুমের চেষ্টা হয়েছিল। ফলে তদন্ত প্রতিবেদনে অনেক শহীদের তথ্য এখনও উঠে আসেনি। তবে যাদের তথ্য সংগঠনের কাছে নির্ভরযোগ্যভাবে সংরক্ষিত ছিল, সেই ৬১ জনের তথ্যই তদন্তে অন্তর্ভুক্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে হেফাজতের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব), মুফতি হারুন ইজহারসহ সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেয়। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের তালিকায় আরও রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর, তৎকালীন পুলিশপ্রধান, র‍্যাব প্রধান এবং ডিএমপি কমিশনার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হেফাজতের সমাবেশে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে

সর্বশেষ আপডেট ০২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬