চরসুবুদ্ধি ইউপি নির্বাচনে আলোচনায় মইনুল ইসলাম সরকার
- সর্বশেষ আপডেট ০৭:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 94
নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে শুনা যাচ্ছে।
জানাগেছে,ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের অত্যন্ত আস্থাভাজন হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং রায়পুরা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল ইসলাম সরকার দলের পরীক্ষিত , ত্যাগী ,সৎ ,যোগ্য ,মেধাবী ও ভাল মানুষ হিসেবে বিরাট সুনাম রয়েছে।
তার পিতা মো: ইউনুস আলী সরকার অত্র ইউনিয়নের আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে। আদর্শবান শিক্ষক হিসেবে তার অজস্র গুনগ্রাহী ইউনিয়নের বিভিন্ন গ্রামে আছেন। নির্বাচনে তার সুযোগ্য সন্তান হিসেবে মইনুল ইসলাম সরকার এর জন্য বিশেষ সুবিধা তৈরি হবে।
নরসিংদী-০৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহচর মইনুল ইসলাম সরকার। তিনি দলের বিভিন্ন আন্দোলন -সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী , দলের পরিচিত মুখ—যিনি নরসিংদী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং রায়পুরা উপজেলা কৃষকদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন—চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দলের প্রতিটি সংকটময় মুহূর্তে রাজপথে থাকার অভিজ্ঞতা এবং দলীয় নির্দেশনার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল ছিলেন।
এলাকার উন্নয়ন ও সেবা মুলক কাজে সব সময় নিয়োজিত আছেন। চরসুবুদ্ধি ইউনিয়নের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সাহসি দায়িত্ব পালন করেছেন।
তিনি রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় সালিশ-বিচারের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা বজায় রাখার জন্য ভুমিকা রেখেছেন, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুলের উন্নয়ন দর্শনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং তার হাতকে শক্তিশালী করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তিনি জনগণের সমর্থন আদায়ের জন্য সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে প্রতিশ্রুতি বদ্ধ।



































