শেষ ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের
- সর্বশেষ আপডেট ০৯:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 23
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশার পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের শেষ দুইটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। রোববার হারারেতে অনুষ্ঠিত শেষ ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নেয় তাওহীদ হৃদয়ের দল।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। ব্রায়ান বেনেট করেন ৪৭ রান। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন দুটি এবং মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নেন। দুটি রানআউটও স্বাগতিকদের বড় সংগ্রহ গড়তে বাধা দেয়।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের ৫৫ রানের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। ইমন ২৪ ও অধিনায়ক তাওহীদ হৃদয় ২৪ রান করেন।
শেষদিকে কিছুটা চাপ তৈরি হলেও অপরাজিত ৬৬ রানের দারুণ ইনিংস খেলেন তানজিদ হাসান। ৫৮ বলের ইনিংসে তিনি হাঁকান ৪টি ছক্কা ও একটি চার। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে মাহেদী হাসানের বাউন্ডারিতে ৪ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।






































