ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋতুপর্ণার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর অনুদান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 55

জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবনে তার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিতে নিজের কার্যালয়ে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৫ সালে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্যও ঋতুপর্ণার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। বিএনপির নেতারা তার রাঙামাটির দুর্গম এলাকার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং সহায়তা পৌঁছে দেন।

ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম সফল মুখ। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার অভিযানে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।

পাহাড়ি এলাকার সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে তিনি এখন দেশের নারী ফুটবলারদের জন্য এক অনুপ্রেরণার নাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঋতুপর্ণার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর অনুদান

সর্বশেষ আপডেট ০৮:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬