এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৪:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 59
২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেটে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে টাইগাররা।
আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতা। পুরুষ বিভাগে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউটে খেলবে। অন্যদিকে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান প্রথম রাউন্ডে লড়বে। সেখান থেকে চারটি দল নকআউট পর্বে উঠে শীর্ষ চার দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
পুরুষদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং চলবে ১ অক্টোবর পর্যন্ত।
এদিকে নারী বিভাগে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ চীন। মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

































