ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বিরতি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 6

যুক্তরাষ্ট্র গত দুই রাত ধরে হামলা বন্ধ রাখায় মধ্যপ্রাচ্যে মিত্রদের লক্ষ্য করে চালানো পাল্টা অভিযানও স্থগিত করেছে ইরান। তবে ওয়াশিংটন ফের হামলা শুরু করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানান, যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই তেহরান পাল্টা অভিযান চালিয়ে আসছিল। এখন মার্কিন হামলা বন্ধ থাকায় ইরানও সামরিক কার্যক্রম থামিয়েছে।

প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘাতের মধ্যে এই বিরতি নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি করেছে। তবে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মজুত কমে আসায় ওয়াশিংটন হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা থেকে কিছুটা পিছিয়েছে।

সিএনএন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত স্থগিত রয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন, চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আরও বড় মাত্রার হামলা চালানো হতে পারে।

এদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে নিরাপদ নৌ চলাচলের জন্য কিছু নীতিগত বিষয় ও কার্যকর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সতর্কবার্তার পর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা ছয়টি জাহাজ থামানো হয়েছে। তেল ও গ্যাস বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথই বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু।

তেহরানে রোববার সাধারণ জীবনযাত্রা স্বাভাবিক ছিল বলে জানিয়েছে এএফপি। দোকানপাট ও রেস্তোরাঁ খোলা ছিল, যদিও শহরটি তাপপ্রবাহের মধ্যে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বিরতি

সর্বশেষ আপডেট ০৭:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬