ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘর্ষের শঙ্কায় বাড়তি নিরাপত্তা শিল্পাঞ্চলে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 15

সংঘর্ষের শঙ্কায় বাড়তি নিরাপত্তা শিল্পাঞ্চলে

পোশাকশ্রমিকদের অসন্তোষ ও সংঘর্ষের জেরে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত দিনের সংঘর্ষের পর আতঙ্ক ও অনিশ্চয়তা নিয়েই ভোর থেকে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে শুরু করেছেন শ্রমিকরা। কর্মস্থলে ফেরা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ থাকলেও জীবিকার তাগিদে কাজে ফিরছেন তারা।

সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে শ্রমিকদের চলাচল দেখা গেছে। কিছু কারখানায় উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে। তবে সাম্প্রতিক সংঘর্ষের প্রভাব কাটিয়ে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরবে কি না, তা নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এদিকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। কারখানার আশপাশেও বাড়ানো হয়েছে নজরদারি। নতুন করে যাতে শ্রমিক অসন্তোষ বা উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংঘর্ষের শঙ্কায় বাড়তি নিরাপত্তা শিল্পাঞ্চলে

সর্বশেষ আপডেট ১১:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬