সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মায়ের মৃত্যু
- সর্বশেষ আপডেট ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 45
দ্য ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মা মোহসিনা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
মোহসিনা আহমেদ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি সাবেক বিচারপতি আবু কাউছার আহমেদের স্ত্রী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর রাজধানীর সিদ্ধেশ্বরীর বায়তুস সুজুত মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাসনিম মহসিন মিশু বর্তমানে দ্য ডেইলি স্টারে কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর মায়ের মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

































