ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শ্বশুরের স্বপ্ন পূরণে

বন্ধ হয়ে যাওয়া ‘সুরবাণী’ ফের চালুর উদ্যোগ মৃদুলার

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ১১:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 61

সহকারী অধ্যাপক মৃদুলা সমাদ্দার

নিজের হাতে গড়ে তোলা সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরবাণী ললিতকলা একাডেমি’র মাধ্যমে একসময় মহাখালী, বনানী ও গুলশান এলাকার মানুষের কাছে সংগীত শিক্ষার অন্যতম নির্ভরযোগ্য ঠিকানা তৈরি করেছিলেন সাধন চন্দ্র বর্মন। তাঁর সেই স্বপ্ন ও সাংস্কৃতিক উদ্যোগকে আবারও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সক্রিয় হয়েছেন পুত্রবধূ মৃদুলা সমাদ্দার ।

বিয়ের পর ২০১৫ সালে শ্বশুর সাধন চন্দ্র বর্মনের হাত ধরে প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন মৃদুলা। তাঁর মৃত্যুর পরও প্রায় এক বছর প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করেন তিনি। তবে ২০২০ সালে করোনা মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতি এবং এককভাবে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনার সীমাবদ্ধতায় সাময়িকভাবে বন্ধ রাখতে হয় একাডেমির কার্যক্রম।

দীর্ঘ বিরতির পর আবারও ‘সুরবাণী ললিতকলা একাডেমি’কে আগের মর্যাদায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মৃদুলা সমাদ্দার। আপাতত রাজধানীর ধানমন্ডি এলাকায় সংগীত শিক্ষা কার্যক্রম দিয়ে নতুন করে যাত্রা শুরু করছেন তিনি। এ উদ্যোগে আগ্রহীদের তাঁর সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

মৃদুলার পরিকল্পনা, আগামী জানুয়ারি থেকে গান শেখানোর পাশাপাশি গিটার, তবলা, বাঁশি ও চিত্রাঙ্কন বিষয়ে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালু করা। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে আবারও একটি পূর্ণাঙ্গ ললিতকলা শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।

শ্বশুরের হাতে গড়া প্রতিষ্ঠানকে নতুন করে প্রাণবন্ত করার এই উদ্যোগ কেবল একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ফিরিয়ে আনার প্রচেষ্টা নয়; বরং সাধন চন্দ্র বর্মনের দীর্ঘদিনের স্বপ্ন, শ্রম ও সাংস্কৃতিক উত্তরাধিকার ধরে রাখারও এক প্রত্যয় বলেও জানান গুণী শিল্পী মৃদুলা সমাদ্দার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্বশুরের স্বপ্ন পূরণে

বন্ধ হয়ে যাওয়া ‘সুরবাণী’ ফের চালুর উদ্যোগ মৃদুলার

সর্বশেষ আপডেট ১১:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬