ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাবি উপাচার্য

৭ নভেম্বর না হলে বাংলাদেশ অন্যের প্রদেশ হতো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 84

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

৭ নভেম্বর না ঘটলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকত না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তাঁর দাবি, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন রাজনৈতিক ও রাষ্ট্রীয় বাস্তবতার দিকে এগিয়ে যায়।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উদ্যোগে টিএসসিতে আয়োজিত দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘৭ নভেম্বর না ঘটলে বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা থাকত না। সার্বভৌমত্ব থাকত না। একই সঙ্গে হয়তো অন্যের প্রদেশ বা অন্য কোনো দেশের অংশ হিসেবে আমাদের পরিচিত হতে হতো।’

১৯৭৫ সালের ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই সময় দেশি-বিদেশি আধিপত্যবাদ, পাল্টাপাল্টি অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল।

অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, তৎকালীন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি করা হয়েছিল। পরে সিপাহি ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে এবং জাতির প্রয়োজনে রাষ্ট্রের দায়িত্বে বসায়। তাঁর ভাষায়, ৭ নভেম্বর ছিল সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির দিন।

জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে ঢাবি উপাচার্য বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও স্বনির্ভরতার পথে এগিয়ে যায়। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে।

এ ছাড়া জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টিতেও জিয়াউর রহমানের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাবি উপাচার্য

৭ নভেম্বর না হলে বাংলাদেশ অন্যের প্রদেশ হতো

সর্বশেষ আপডেট ০৬:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬