হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী
- সর্বশেষ আপডেট ১১:১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 47
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এদিকে, একই সময়ে আটক ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে রাত ২টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাঁকে আটক করে পুলিশ। এ সময় টেলিভিশনটির বিশেষ প্রতিনিধি ও প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও আটক করা হয়।
ইকবাল সোবহান চৌধুরী ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন।




























