ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৮:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 51

রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার তিনটি সরকারি হাসপাতালের সার্বিক সেবার মান পর্যালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার নিজে খেয়ে এর মান যাচাই করেন এবং রান্নার দায়িত্বে থাকা কর্মীদের প্রশংসা করেন।

পরিদর্শনের অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল ঘুরে দেখেন। তিনি হাসপাতালগুলোর রান্নাঘর পরিদর্শন করে খাবার প্রস্তুতের পরিবেশ, স্বাস্থ্যবিধি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন। এরপর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও খাবারের মান সম্পর্কে তাদের মতামত নেন। অধিকাংশ রোগীই খাবারের মান নিয়ে সন্তুষ্টির কথা জানান।

তবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি এক রোগী অভিযোগ করেন, হাসপাতালে প্রায় দুই শতাধিক রোগী থাকলেও সরকারিভাবে প্রতিদিন মাত্র একশো রোগীর খাবার সরবরাহ করা হয়। ফলে অনেক রোগী নিয়মিত খাবার থেকে বঞ্চিত হন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত বরাদ্দ অনুযায়ী বর্তমানে প্রতিদিন একশো রোগীর খাবার সরবরাহ করা হচ্ছে। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তিনি জানান, হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়িত হলে এ সমস্যার সমাধান হবে।

পরিদর্শনের সময় রোগীদের সঙ্গে চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের আচরণ এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ নিয়েও মতবিনিময় করেন মন্ত্রী।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট সৃষ্টি হয়েছে। তারপরও সীমিত জনবল নিয়ে চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি তিনটি হাসপাতালের ওয়ার্ড, পরিচ্ছন্নতা, খাবারের মান এবং সার্বিক ব্যবস্থাপনাকে মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন।

এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা দুই চিকিৎসককে বরখাস্ত করার তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নাইটগার্ডকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬