ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউজিসির তিন পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 11

ইউজিসির তিন পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিনজন পূর্ণকালীন সদস্যকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলামকে ইউজিসির পূর্ণকালীন সদস্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চার বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান। একই বছরের ডিসেম্বর মাসে চার বছরের মেয়াদে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দেন বুয়েটের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ২০২৫ সালের আগস্টে চার বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অব্যাহতির নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইউজিসির তিন পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি

সর্বশেষ আপডেট ০৮:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬