ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জাকের ও মুশফিক হাসান দলে ঢুকলেন

চমক রেখেই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 141

চমক রেখেই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হয়ে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। প্রায় এক বছর পর আবারও টেস্ট দলে জায়গা পেলেন তিনি। একই সঙ্গে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান।

বিসিবি সূত্রে জানা গেছে, ইনজুরির কারণে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না লিটন দাস। তার বিকল্প হিসেবেই দলে নেওয়া হয়েছে জাকের আলীকে।

২০২৪ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন জাকের। ৩০.৬৩ গড়ে ৩৩৭ রান করা এই ব্যাটারের ঝুলিতে রয়েছে চারটি অর্ধশতক। টেস্টে এখনও সেঞ্চুরির দেখা না পেলেও তার সর্বোচ্চ ইনিংস ৯১ রান।

অন্যদিকে, ইনজুরির কারণে আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। তার জায়গায় নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন মুশফিক হাসান, যাকে ঘোষিত দলের অন্যতম চমক হিসেবে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের টেস্ট দল

নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাকের ও মুশফিক হাসান দলে ঢুকলেন

চমক রেখেই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা

সর্বশেষ আপডেট ০৭:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬