ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিটনকে তলব বিসিবির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 20

অনুমতি ছাড়া বিদেশ সফরের অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্ঙ্খলা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখছে বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি।

জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর বিসিবিকে না জানিয়ে লিটনের চীন ভ্রমণের বিষয়টি নজরে আসে। এরপর বিষয়টি নিয়ে তাকে তলব করে কমিটি। শুনানিতে নিজের অবস্থান তুলে ধরেছেন লিটন।

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, লিটনের বক্তব্য পর্যালোচনার পর মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে বিষয়টি যাচাই করা হবে। প্রাথমিকভাবে তার বক্তব্যে বড় ধরনের অসংগতি পাওয়া যায়নি বলেও জানান তিনি।

কুঁচকির চোটের কারণে জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন লিটন। একই কারণে লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলতে পারছেন না তিনি। আগামী ২০ জুলাই পুনর্বাসনের জন্য তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।

বিসিবির এই পরিচালক বলেন, দীর্ঘ ক্যারিয়ারে লিটনের বড় কোনো শৃঙ্খলাজনিত সমস্যা নেই। তবে কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুযায়ী বোর্ডকে না জানিয়ে বিদেশ যাওয়া নিয়মের ব্যত্যয় হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিটনকে তলব বিসিবির

সর্বশেষ আপডেট ০৬:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬