ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ১১:২০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 65

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’র বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন জানান, প্রতিমন্ত্রীর বাসার সামনে একটি গলি ও প্রবেশপথ রয়েছে। সেই প্রবেশপথের সামনে কোনো কাপড় বা কাগজজাতীয় বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।

তিনি বলেন, বাসায় আগুন দেওয়া হয়নি। বাসার সামনের গেটের কাছে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে কাপড় বা কাগজজাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা নয়।

এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন

সর্বশেষ আপডেট ১১:২০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬