ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিনে ১৫ হাজার মুসল্লির দোয়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ০৩:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 67

তারেক রহমানের জন্মদিনে ১৫ হাজার মুসল্লির দোয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৫ হাজার মুসল্লির সঙ্গে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় মাজার জামে মসজিদে এ আয়োজন করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বগুড়ার কৃতী সন্তান নন, তিনি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেন সুস্থ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারেন, সেই কামনা করেছেন তাঁরা।

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। জিয়া পরিবারের সদস্যদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এর আগে মোকামতলা ও শিবগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই উপজেলার শিক্ষার্থীদের জন্য মোট ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানের জন্মদিনে ১৫ হাজার মুসল্লির দোয়া

সর্বশেষ আপডেট ০৩:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬