ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন স্কুল ব্যাগে উচ্ছ্বসিত পঞ্চপল্লীর খুদে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
  • সর্বশেষ আপডেট ০৭:৫৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 39

নতুন স্কুল ব্যাগে উচ্ছ্বসিত পঞ্চপল্লীর খুদে শিক্ষার্থীরা

বাগেরহাটের চিতলমারী উপজেলার পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করেছে দুর্বার উন্নয়ন সংস্থা। কোমলমতি শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক অরুণ কুমার সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার। তিনি বলেন, প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিশুদের বিদ্যালয়মুখী করতে এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা রানী ব্রহ্ম। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতালী রানী রায় ও ডলি রানী বৈরাগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে দুর্বার উন্নয়ন সংস্থার এ উদ্যোগের প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন। নতুন ব্যাগ পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং নিয়মিত বিদ্যালয়ে আসার পরিবেশ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে সংস্থার বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি ও প্রশাসনিক সহযোগিতা পেলে সমাজ উন্নয়ন এবং শিক্ষাপ্রসারে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন স্কুল ব্যাগে উচ্ছ্বসিত পঞ্চপল্লীর খুদে শিক্ষার্থীরা

সর্বশেষ আপডেট ০৭:৫৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬