ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 92

নরসিংদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি এম এ জলিল, বিজি রশিদ নওশের, হারুন অর রশিদ হারুন, গোলাম আকবর, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা মরহুম নুরুল ইসলামের রাজনৈতিক জীবন, সাংগঠনিক ভূমিকা ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

সর্বশেষ আপডেট ০৫:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬