ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে ভারত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 23

রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দেওয়া প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়া বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল এ কথা জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ নতুন করে কোনো অনুরোধ করেছে কি না এবং এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রত্যর্পণের একটি অনুরোধ তারা পেয়েছেন। বিষয়টি আগের মতোই পর্যালোচনা করা হচ্ছে এবং আইনগত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে তা বিবেচনা করা হবে।

এ সময় বাংলাদেশ থেকে করা আরেকটি প্রত্যর্পণ অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান জয়সোয়াল। তিনি বলেন, প্রত্যর্পণের প্রতিটি অনুরোধই সংশ্লিষ্ট আইন ও বিচারপ্রক্রিয়ার আলোকে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে ভারত

সর্বশেষ আপডেট ০৯:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬