ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা, গঠন হচ্ছে ‘হালদা’ থানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 43

প্রতিকী ছবি

দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের পাগলা। একই সঙ্গে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা নামে একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন উপজেলার মধ্যে চট্টগ্রারের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে তৈরি হবে বাঙ্গারা উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে পাগলা উপজেলা।

বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতায় থাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা, গঠন হচ্ছে ‘হালদা’ থানা

সর্বশেষ আপডেট ০১:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬