ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ, জি-৭৭

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ ও টেকসই উত্তরণে পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জি-৭৭ অ্যান্ড চায়না।

জাতিসংঘ সদরদপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থনের কথা জানান ইইউ প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত স্টাভরোস ল্যামব্রিনিডিস এবং জি-৭৭ অ্যান্ড চায়নার চেয়ারম্যান ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ, চলমান সংস্কার কার্যক্রম ও অর্থনৈতিক রূপান্তরের বিষয়গুলো বিবেচনায় নিয়ে অতিরিক্ত সময় চেয়েছে বাংলাদেশ।

বাণিজ্যমন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাতের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। প্রস্তুতিকাল বাড়ানো গেলে এসব সংস্কার আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে এবং দেশের শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে।

ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রশংসা করে দুই পক্ষের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুকে স্বাগত জানান। একই সঙ্গে এলডিসি উত্তরণ প্রক্রিয়ায় ইইউর সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জি-৭৭-এর প্রতিনিধি লরা দুপুই লাসেরে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়ানোর যুক্তিকে গ্রহণযোগ্য উল্লেখ করে দেশটির সংস্কার কর্মসূচির প্রশংসা করেন। বাংলাদেশের এলডিসি উত্তরণ কৌশল নিয়ে সদস্য দেশগুলোর জন্য বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাবও দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ, জি-৭৭

সর্বশেষ আপডেট ০৭:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬