ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রীতি রক্ষার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 20

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রয়োজনে রক্তের বিনিময়েও এই সম্প্রীতি অটুট রাখতে হবে। একই সঙ্গে তিনি ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহিদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা একটি মাত্র ধর্ম বা একক সংস্কৃতির কথা বলে, তারা প্রকৃতির স্বাভাবিক নিয়মকে অস্বীকার করে। সমাজে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে নিজের সংসদীয় এলাকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন জহির উদ্দিন স্বপন। তিনি ভেগাই হালদারের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ, জাতীয়করণ এবং সেখানে আধুনিক মন্দির নির্মাণের আশ্বাস দেন।

পরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সম্প্রীতি রক্ষার আহ্বান তথ্যমন্ত্রীর

সর্বশেষ আপডেট ১০:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬