ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মাসে সরকারের অর্জন তুলে ধরতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 17

জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ (শনিবার) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সরকারের কার্যক্রম ও বিভিন্ন বিষয় তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাঁচ মাসে সরকারের অর্জন তুলে ধরতে সংবাদ সম্মেলন

সর্বশেষ আপডেট ১১:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬