ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সেতু-বিমানবন্দরে মার্কিন হামলা, নিহত ৭

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 18

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভেঙে পড়া যুদ্ধবিরতির পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। টানা ষষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

এবার দেশটির কয়েকটি বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন থেকে চালানো হামলায় দক্ষিণাঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু, বন্দর খামিরের রেলস্টেশন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বন্দর খামিরের সেতুতে বোমা হামলার পর ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। তবে এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, কেশম দ্বীপ ও বন্দর আব্বাস এলাকার সামরিক স্থাপনা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

তবে বেসামরিক বিমানবন্দর, রেলস্টেশন ও সেতুতে হামলার বিষয়ে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে। তেহরানের দাবি, জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা কয়েকটি মার্কিন স্থাপনায় তারা আঘাত হেনেছে। কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দুই দেশের পাল্টাপাল্টি হামলায় আবারও অচল হয়ে পড়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। একই সঙ্গে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকিও দিয়েছে তেহরান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের সেতু-বিমানবন্দরে মার্কিন হামলা, নিহত ৭

সর্বশেষ আপডেট ০৭:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬