ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 19

সরকার সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় মন্ত্রী এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার কখনোই সংবিধান সংস্কারের কথা বলেনি, বরং সংবিধান সংশোধনের কথাই বলেছে। এ বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সনদে একসঙ্গে স্বাক্ষর করলেও গণভোটসংক্রান্ত একটি বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়নি। পাশাপাশি উচ্চ কক্ষের প্রশ্নে বিএনপি কখনোই একমত ছিল না। সনদে প্রতিটি দল নিজ নিজ নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবে বলে উল্লেখ থাকলেও সেটিরও অপব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিএনপিই দেশে সংস্কারের সূচনা করেছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধানও বিএনপির উদ্যোগেই সংসদে পাস হয়েছিল। বর্তমানে বিরোধী দলগুলো মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত ও উত্তেজিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে বিশ্ব পরিস্থিতিকে অস্থির উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপির ৬০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, প্রায় ১ হাজার ৭০০ জন গুম এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হওয়ার দাবি করেন মির্জা ফখরুল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় সরকার: ফখরুল

সর্বশেষ আপডেট ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬