ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 17

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তেহরান সমঝোতায় না এলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওই দিনই মার্কিন প্রতিনিধিরা ইরানি পক্ষের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের বার্তা ছিল, ইরানকে একটি চুক্তিতে আসতে হবে।

তবে আলোচনার পাশাপাশি সামরিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ইরান সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে।

তিনি বলেন, “আমরা আজ রাতে তাদের ওপর খুব কঠোর আঘাত হানব। আগামী রাতেও হামলা হবে। এরপরের রাতেও হবে।” ট্রাম্প আরও বলেন, পরবর্তী সময়ে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোও হামলার লক্ষ্য হতে পারে।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চলছে। তবে দুই দেশের মধ্যে আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

সর্বশেষ আপডেট ০৩:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬