হরমুজে ২০% ফি পরিকল্পনা বাদ দিলেন ট্রাম্প
- সর্বশেষ আপডেট ১০:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 8
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন।
এর পরিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন।বর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির দিকে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনার’ পর ২০ শতাংশ মার্কিন পুনরুদ্ধার ফি আরোপের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
এর আগে সোমবার হরমুজ প্রণালি নিরাপদ রাখতে ওই ফি আরোপের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে নতুন সিদ্ধান্তে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, এসব বিনিয়োগ উপসাগরীয় দেশগুলোর জন্যও লাভজনক হবে। তবে কোন দেশ কত বিনিয়োগ করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ জলপথে এ ধরনের ফি আরোপের বিরোধিতা জানিয়েছিল। সংস্থাটি বলেছিল, পরিকল্পনার বিস্তারিত জানার পর তারা বিষয়টি পর্যালোচনা করবে।
ট্রাম্প আরও জানিয়েছেন, হরমুজ প্রণালি সব দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে ইরানের বন্দর থেকে আসা-যাওয়া বা ইরানি পণ্য বহনকারী জাহাজের ক্ষেত্রে অবরোধ কার্যকর থাকবে বলে তিনি উল্লেখ করেন।



































