ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 12

ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বুধবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যের ফরম পূরণ করেন।

ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (১৫ জুলাই) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আবু সাদিক কায়েম দলের সহযোগী সদস্য হিসেবে যোগ দেন। এ সময় ছাত্রশিবিরের সদ্যবিদায়ী আরও কয়েকজন নেতাও সদস্যপদের ফরম সংগ্রহ করেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেন সাদিক কায়েম। সংগঠনটিতে তিনি সর্বশেষ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এদিকে দলীয় সূত্রগুলো জানিয়েছে, আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম আলোচনায় রয়েছে। গত জুনে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তার নাম প্রাথমিকভাবে নির্ধারণ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার বৈঠকে।

তবে এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

সর্বশেষ আপডেট ০৯:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬