ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 10

ইরানের উপকূলীয় বিভিন্ন শহরে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন, জর্ডান ও উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।

সংঘাতে সংযুক্ত আরব আমিরাতগামী দুটি তেলবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বুশেহর, চোগাদাক ও বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহরের কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে বলে দাবি করেছে দেশটি। ইরাক ও কুয়েত সীমান্তসংলগ্ন এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

খুজেস্তান প্রদেশের কর্মকর্তাদের বরাতে ইরানি সংবাদমাধ্যম জানায়, মধ্যপ্রাচ্যের অন্যতম পুরোনো তেল শোধনাগার থাকা আবাদান শহর এবং বন্দরনগরী মাহশাহরেও হামলা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধ পুনর্বহালের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রণালির নিরাপত্তা নিশ্চিত করছে এবং এর জন্য জাহাজ চলাচলে অর্থ আদায়ের পরিকল্পনা করছে।

জবাবে ইরান বাহরাইন ও জর্ডানের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সংশ্লিষ্ট দেশগুলো। বাহরাইনে ক্ষেপণাস্ত্র সতর্কতা সাইরেন বাজানো হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের হামলায় ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়া’ নামের দুটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ দুটিতে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। নিহত ভারতীয় নাবিকের পাশাপাশি ছয় ভারতীয় ও দুই ইউক্রেনীয় নাগরিক আহত হয়েছেন।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামও বেড়েছে।

এদিকে চীন যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। দেশটি বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী কাজ করা প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

সর্বশেষ আপডেট ১০:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬