ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছড়া দখলের অভিযোগে জলাবদ্ধতা, দুর্ভোগে ২০০ পরিবার

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 40

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি ছড়া দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রায় ২০০ পরিবার ও কৃষিজমি ক্ষতির মুখে পড়েছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার থানা বাজার পাড়া এলাকায় সরকারি ছড়া দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে নজির সওদাগর, সিরাজ আহমদ (বুলু) ও ফিরোজ আহমদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ছড়ার ওপর স্থাপনা নির্মাণ করায় বৃষ্টির পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসী জানান, থানা বাজার পাড়ার বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র পথ ছিল এই ছড়াটি। দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ স্থাপনার কারণে ছড়াটি প্রায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নামতে পারছে না। ফলে আশপাশের বসতবাড়ি, আঙিনা ও কৃষিজমিতে পানি জমে থেকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণ চাকমা বলেন, সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফাতেমা আক্তার বলেন, মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই বাড়ির উঠানে পানি উঠে যায়। ছোট শিশুদের নিয়ে স্বাভাবিকভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। ছড়াটি দখলমুক্ত করা হলে এই ভোগান্তি অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষক সুশীল চাকমার অভিযোগ, জলাবদ্ধতার কারণে ধান চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির পর কয়েক দিন জমিতে পানি আটকে থাকায় ফসলের ক্ষতির পাশাপাশি আর্থিক লোকসানও বাড়ছে।

স্থানীয়দের দাবি, ছড়া দখলের বিষয়টি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরে থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ছড়াটি দখলমুক্ত করে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছড়া দখলের অভিযোগে জলাবদ্ধতা, দুর্ভোগে ২০০ পরিবার

সর্বশেষ আপডেট ০৮:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬