ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে চোরাই গরুসহ দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৬:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 28

কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি হওয়া একটি গরুসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মিঠামইন উপজেলার একটি গরুর হাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৭ জুলাই রাতে কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার করিম মিয়ার গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরচক্র একটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তদন্ত শুরু করেন।
তদন্তের একপর্যায়ে মিঠামইন থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে মিঠামইন উপজেলার একটি গরুর হাটে অভিযান চালিয়ে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়। এ সময় চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হলেন, করিমগঞ্জ উপজেলার সুলতাননগর এলাকার মৃত কাছম আলীর ছেলে মো. আজিজুল হক (৪২) এবং একই উপজেলার কান্দাইল এলাকার আকবর মিয়ার ছেলে মো. ইমন মিয়া (২৬)। গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) ইমাম আল-মেহেদী জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, উদ্ধার করা গরুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে চোরাই গরুসহ দুজন গ্রেফতার

সর্বশেষ আপডেট ০৬:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬