ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 17

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিজিবি সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি পুলিশ ও র‍্যাব সদস্যরাও যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছেন।

গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হন। ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে বাহিনীগুলো প্রস্তুত রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, গত বছরের সংঘর্ষের বর্ষপূর্তিকে ঘিরে কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী বাড়তি নজরদারি চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বশেষ আপডেট ১০:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬