ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে জামিন আবেদন সাবেক সিইসি হাবিবুল আউয়ালের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 10

কারাবন্দি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন।

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল জামিন চেয়ে হাইকোর্টে গেছেন। বিষয়টি বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত হয়েছে।

এর আগে ঢাকা মহানগর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে। পরে তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নতুন করে আবেদন করেন।

গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২২ জুন শেরেবাংলা নগর থানায় বিএনপি দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন সাবেক সিইসি ও সংশ্লিষ্ট কমিশনের বিরুদ্ধে মামলা করে। এতে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়।

আসামিদের তালিকায় সাবেক মন্ত্রী, নির্বাচন কমিশনার, পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ একাধিক ব্যক্তি রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাইকোর্টে জামিন আবেদন সাবেক সিইসি হাবিবুল আউয়ালের

সর্বশেষ আপডেট ০৪:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬