ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল ইস্যুতে পাটওয়ারীর জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 162

ককটেল ইস্যুতে পাটওয়ারীর জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য পুলিশের নজরে এসেছে। এসব বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করে ডিএমপি।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো তদন্তের আওতায় রয়েছে। তদন্তে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি বা বক্তব্যের বিষয়ে প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ককটেল ইস্যুতে পাটওয়ারীর জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

সর্বশেষ আপডেট ০৬:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬