ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে টিকা কেন্দ্রে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 65

রাতের আঁধারে টিকা কেন্দ্রে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মিরপুরে রাড্ডা টিকা কেন্দ্রে রাতের আঁধারে ভাঙচুরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কড়াইলের টিঅ্যান্ডটি মাঠে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফের কাছ থেকে নতুন করে ৪০ লাখ ডোজ হাম-রুবেলার টিকা সংগ্রহ করেছে সরকার। হামের প্রকোপ নিয়ন্ত্রণে আজ থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।

তিনি বলেন, চলমান ধাপে ৬ মাস বয়সী ১০ লাখ শিশু এবং ৫৯ মাস বয়স পর্যন্ত আরও ২৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। সব মিলিয়ে ৩৪ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে।

মিরপুরের রাড্ডা টিকা কেন্দ্রে ভাঙচুরের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাতের আঁধারে টিকা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

এদিকে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, ডেঙ্গুর লার্ভা ধ্বংসে বিদেশ থেকে বিশেষ ট্যাবলেট আমদানি করেছে সরকার। দায়িত্ব নেওয়ার পর গত চার মাস ধরে ডেঙ্গু প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাতের আঁধারে টিকা কেন্দ্রে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬