ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে বাধা, উপদেষ্টার ফেরাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 91

দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে দেওয়া এবং পরে দেশে ফিরে আসার ঘটনাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হিসেবে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি প্রত্যাশিত ছিল না এবং তা হতাশাজনক। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

ঘটনার বিবরণ অনুযায়ী, একটি সম্মেলনে অংশ নিতে ডা. জাহেদ উর রহমান রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা দেন। কিন্তু দিল্লিতে পৌঁছানোর পর ইমিগ্রেশন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। নিরাপত্তা নজরদারি তালিকায় নাম থাকার কারণে তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয়।

পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়লে তিনি পাসপোর্ট ফেরত চান বলে জানা যায়। এরপর শ্রীলঙ্কা হয়ে সোমবার দুপুরের দিকে তিনি ঢাকায় ফিরে আসেন। বিমানবন্দর ত্যাগের সময় তিনি কোনো মন্তব্য করেননি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা সতর্কতা জারি হয় এবং সে অনুযায়ী তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে কিছু সিদ্ধান্ত পরিবর্তন হলেও শেষ পর্যন্ত তিনি সম্মেলনে অংশ নিতে পারেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিল্লিতে বাধা, উপদেষ্টার ফেরাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বললেন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬