ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 131

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

দেশের সার উত্তোলন, মজুত, বণ্টন ও সরবরাহ ব্যবস্থা তদারকিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়াও কমিটির অন্যতম দায়িত্ব।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নতুন এই কমিটি দেশের বিভিন্ন এলাকায় সার উত্তোলন, মজুত, সুষ্ঠু বণ্টন ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমও তদারকি করবে তারা।

এ ছাড়া সার ব্যবস্থাপনায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও পালন করবে কমিটি।

কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬