পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
- সর্বশেষ আপডেট ১১:৫১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 17
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে তাদের দায়িত্বের বিষয়টি জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে বলা হয়, দুই প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়গুলোতে দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রণালয়ের কার্যক্রমে তাকে সহায়তা করবেন।
হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) সংশ্লিষ্ট বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য দায়িত্ব দেখবেন।
অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণসংক্রান্ত বিষয় দেখবেন।
এ ছাড়া তার দায়িত্বের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বৈশ্বিক স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও রয়েছে।






























