ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ১৯ বছরেও বিচার মেলেনি সাইফুল-রিপন হত্যার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৫:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 58

নরসিংদীতে ১৯ বছরেও বিচার মেলেনি সাইফুল-রিপন হত্যার

নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ সাইফুল ইসলাম ও তার ছোট ভাই রিপন হত্যাকাণ্ডের ১৯ বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মামলাটি পুনরায় সচল করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের মৌলভীপাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহত সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে সাহিদ সরকার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রকাশ্য দিবালোকে হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুর নেতৃত্বে সাইফুল ইসলাম ও তার ছোট ভাই রিপনকে হত্যা করা হয় বলে তারা অভিযোগ করেন।

তিনি জানান, এ ঘটনায় ইউসুফ খান পিন্টুসহ ২৩ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছিল। তবে পরিবারের দাবি, ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার মামলাটিকে ‘রাজনৈতিক মামলা’ হিসেবে আখ্যায়িত করে খারিজ করে দেয়।

নিহতদের স্বজনরা বলেন, হত্যাকাণ্ডের পর প্রায় দুই দশক পেরিয়ে গেলেও তারা ন্যায়বিচার পাননি। দীর্ঘদিন ধরে মামলাটি কার্যত বন্ধ থাকায় পরিবারটি হতাশ ও ক্ষুব্ধ।

তাদের দাবি, মামলাটি পুনরায় তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে ১৯ বছরেও বিচার মেলেনি সাইফুল-রিপন হত্যার

সর্বশেষ আপডেট ০৫:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬