ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 84

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন শাখার প্রধান। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিন বাহিনীর প্রধান

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

রাষ্ট্রপতি বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ আপডেট ০৪:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬