ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি বাদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 14

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দলের ছায়া সরকার থেকে বাদ পড়ার মতোই প্রকৃত সরকার থেকেও বাদ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান দাবি করেন, সাংগঠনিক সক্ষমতার তুলনায় এনসিপিকে বেশি আসন এবং নির্বাচনী ব্যয় দেওয়ার পেছনে জামায়াতের ১৯৭১ সালের অপরাধের দায় থেকে বেরিয়ে আসার চেষ্টা রয়েছে। তার ভাষায়, এনসিপিকে সামনে রেখে জামায়াত মুক্তিযুদ্ধকালীন অপরাধের দায় এড়াতে পারবে না।

তিনি বলেন, জামায়াত যতদিন থাকবে, ততদিন ১৯৭১ সালের গণহত্যার দায়ও তাদের বহন করতে হবে। একইভাবে আওয়ামী লীগকেও ২০২৪ সালের গণহত্যার দায় নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ছায়া সরকার গঠনের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা ও বিভিন্ন জরিপে জামায়াত এগিয়ে থাকার যে ধারণা তৈরি হয়েছে, ছায়া সরকার গঠনের মাধ্যমে দলটির নেতাদের মধ্যে ক্ষমতায় থাকার আত্মবিশ্বাস বাড়তে পারে। একই সঙ্গে ক্ষমতায় যেতে না পারার হতাশা থেকে তাদের বক্তব্যে হিংসা ও বিদ্বেষও কমতে পারে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খান আশা প্রকাশ করেন, ছায়া সরকারের মাধ্যমে জামায়াত রাষ্ট্র পরিচালনার বিকল্প নীতি ও পরিকল্পনা নিয়ে সরকারের সামনে দায়িত্বশীল প্রস্তাব তুলে ধরবে।

তবে ছায়া সরকারের কোনো মন্ত্রী গুম নিয়ে ‘মিথ্যাচার ও অপপ্রচার’ চালালে জনগণ তাদের ‘গুজব সরকার’ এবং মন্ত্রীদের ‘গুজব মন্ত্রী’ বলতে শুরু করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ছায়া মন্ত্রিসভায় নারী নেতৃত্বের আরও প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন রাশেদ খান। এ প্রসঙ্গে তিনি মারদিয়া মমতাজের নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন, জামায়াত ক্ষমতায় গেলে কোনো নারীকে মন্ত্রিত্ব দেওয়া হবে কি না।

তিনি আরও দাবি করেন, জুলাই জাতীয় সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে জামায়াত কোনো নারীকে মনোনয়ন দেয়নি। অন্যদিকে বিএনপি নির্বাচনের আগেই নারী প্রার্থী দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং সরকারে দায়িত্ব পাওয়ার পরও তা বাস্তবায়নে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি বাদ

সর্বশেষ আপডেট ০৩:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬