ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ১২:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 6

ঝিনাইদহে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পর্শে এক কৃষক ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কৃষক অমরেন্দ্র ভৌমিক ও তার স্ত্রী মিনাক্ষী রাণী ভৌমিক। পরিবার সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে মেশিন চালু করেন অমরেন্দ্র। এ সময় মেশিনের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় সেটি বিদ্যুতায়িত হয়ে যায়।

মেশিনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করেন অমরেন্দ্র। তার চিৎকার শুনে স্ত্রী মিনাক্ষী ঘটনাস্থলে ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনই ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঝিনাইদহে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

সর্বশেষ আপডেট ১২:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬